শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু গাছ লাগালে হবে না, পরিচর্যাও করতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৪:১৪ পিএম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
expand
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

গাছ ভালো থাকলে আমরা ভালো থাকব। আমাদের জীবন, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার সঙ্গে গাছের সম্পর্ক অবিচ্ছেদ্য। তাই শুধু গাছ লাগালেই হবে না, সঠিকভাবে পরিচর্যাও করতে হবে। — এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শনিবার (১১ জুলাই) সকাল ১০ টায় বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

এর আগে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে প্রতিমন্ত্রী মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

পরে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে জেলা পরিষদ অডিটোরিয়ামে মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আমরা অক্সিজেন নিচ্ছি, আর কার্বনডাইঅক্সাইড ছাড়ছি। গাছ ঠিক উল্টোটি করছে। আমাদের জীবনের সাথে গাছের উৎপ্রেত সম্পর্ক রয়েছে। আমরা যদি গাছকে ভাল রাখতে পারি তাহলে আমরা ভাল থাকতে পারব।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক সৌদি আরবে নিম গাছ লাগানোর প্রশংসা করে ফরিদুল ইসলাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবে নিমগাছ রোপন করেছিলেন। যারা হজ্বে গেছেন, তারা দেখেছেন প্রচন্ড রোদ, ৪০-৫০ ডিগ্রি তাপমাত্রা তার ভেতরও নিম গাছ স্বস্তি দেয়।

একজন পন্ডিত ব্যক্তি বলেছিলেন, যার বাড়ি নিম গাছ আছে, তার বাড়ি ডাক্তারের প্রয়োজন হয়।

গাছ ও পরিবেশের গুরুত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, গাছ ও প্রকৃতি আমাদের সন্তানদের স্বাস্থ্যের সাথে জড়িত। পরিবেশের প্রত্যেকটি ব্যাপারে খেয়াল রাখতে হবে। এই পৃথিবীতে জীব জন্তু যা কিছু আছে সবকিছু প্রাসঙ্গিক। আমাদের প্রাণ প্রকৃতির জন্য সেগুলো দরকার আছে। আমাদের সন্তানদের সেগুলো শিখাতে হবে। ঔষধি, ফলজ ও বনজ শিক্ষা, স্বাস্থ্য, নদী ও খাল খনন, কর্মসংস্থান, বৃক্ষরোপণ প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত বৈঠক করছি। শুধু গাছ লাগালে হবে না, এই গাছ রক্ষনাবেক্ষনও করতে হবে। অবহেলার কারণে যদি কোন প্রতিষ্ঠানের গাছ মারা যায় বা অনিষ্ট হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষনা দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার, সামাজিক বন বিভাগ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ শাহিন কবির, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম প্রমুখ।

উদ্বোধন শেষে জেলা পরিষদ ভবনের পশ্চিম পাশে একটি ঔষধী ও একটি ফলদ বৃক্ষ রোপন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সামাজিক বন বিভাগের তথ্য অনুযায়ী, মেলায় বিভিন্ন ধরণের চারা নিয়ে ১৯টি স্টল বসেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব স্টলে চারা প্রদর্শন ও বিক্রয় চলবে। ১৭ জুলাই সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলা শেষ হওয়ার কথা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup