শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।
expand
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের বিভিন্ন এলাকার কৃষক ও চাষিদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

শনিবার (১১ জুলাই) সকালে কুমিল্লায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতিমধ্যে দেশের বন্যাদুর্গত এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষক ও চাষিদের তালিকা তৈরির কাজ চলছে। তালিকা চূড়ান্ত করে দ্রুতই তাদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।

আজ সকালে কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি মেলার উদ্বোধনী উপলক্ষে আয়োজিত একটি শোভাযাত্রায় অংশ নেন এবং মেলার বিভিন্ন ফলজ ও বনজ গাছের স্টল পরিদর্শন করেন।

মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেন, দীর্ঘদিনের লুটপাটের অভ্যাস অনেকের এখনও যায়নি। তবে সবাইকে মনে রাখতে হবে, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করছেন। তাই এই কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই।

অনুষ্ঠানে কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, কুমিল্লার পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। সর্বস্তরের মানুষকে মেলায় এসে পছন্দের গাছ কেনার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আকতার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup