শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তা ভাঙনে থমকে গেছে জনজীবন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৩:৪০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নে শ্যামগোপ মৌজার ভূইয়াগাতি আশ্চর্য পাড়া গ্রামের শত মানুষের একমাত্র চলাচলের রাস্তাটি টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাস্তার বিভিন্ন স্থানে ভাঙ্গান দেখা দেওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন গ্রামের নারী, পুরুষ, শিশু, শিক্ষার্থী ও বয়স্করা। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ এবং জরুরি রোগী পরিবহনেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এবার ভারী বর্ষণে ভাঙনের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দ্রুত সংস্কার না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

গ্রামবাসীর একটাই দাবি—মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন যেন জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কারের কার্যকর উদ্যোগ নেন। একটি নিরাপদ ও চলাচলযোগ্য রাস্তা শুধু তাদের দাবি নয়, এটি তাদের নিত্যদিনের জীবনযাত্রার অপরিহার্য প্রয়োজন।

শ্যামগোপ ভূইয়াগাতি আশ্চর্য পাড়ার শত শত মানুষের কষ্ট লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup