বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তির বিচ্ছিন্ন পা গায়েব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১০:২৫ এএম
ছবি: প্রতিনিধি
expand
ছবি: প্রতিনিধি

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনার শিকার হাসেম আলী (৬০) নামে এক ব্যক্তির বিচ্ছিন্ন পা খুঁজে না পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বুধবার (০৮ জুলাই) বিকেলে সদর উপজেলার আব্দালপুরের শাহপুর নতুন মসজিদ মোড় এলাকায় একটি ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন হাসেম আলী। দুর্ঘটনায় তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকদের পরামর্শে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর স্বজনরা বিচ্ছিন্ন ডান পা নিতে গেলে হাসপাতালের অপারেশন থিয়েটারে অনেক খোঁজাখুঁজি করেও সেটি খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা। পরে বিচ্ছিন্ন পা ছাড়াই মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাসপাতাল ত্যাগ করেন পরিবারের সদস্যরা।

এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক উল্লেখ করে ঘটনার রহস্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

নিহত হাসেম আলী (৬০) কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

এ ব্যপারে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির বিচ্ছিন্ন পা নিয়ে হাসপাতালে আনা হলে হাসপাতালের স্টাফরা সেটি নিহতের স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছেন বলে আমি রাতেই শুনেছি। এরপর কী হয়েছে, তা আমার জানা নেই। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup