

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা এখনও থামেনি। সম্প্রতি মালদ্বীপে এক তরুণের সঙ্গে তার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও টিকটকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মালদ্বীপে অবকাশযাপনের সময় এক তরুণের সঙ্গে সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। কখনও গল্প করছেন, আবার কখনও একটি রেস্টুরেন্টে নিজের হাতে তাকে খাবার খাইয়ে দিচ্ছেন। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই তরুণের পরিচয় এবং তার সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন তুলতে শুরু করেন অনেকেই।
তবে পুরো বিষয়টি নিয়ে শুরু থেকেই নীরব রয়েছেন কেয়া পায়েল। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বেশ কয়েকদিন কেটে গেলেও এ বিষয়ে তিনি কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি।
এদিকে এর মধ্যেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন একটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ছবির সঙ্গে দেওয়া সংক্ষিপ্ত একটি ক্যাপশন ঘিরেও নতুন করে শুরু হয়েছে আলোচনা। ফলে ব্যক্তিগত জীবন নিয়ে চলমান কৌতূহলে যেন আরও যোগ হয়েছে নতুন মাত্রা।
সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে দেওয়া ওই পোস্টে কেয়া পায়েল লিখেছেন, "প্রথম ভালোবাসা কি ভোলা যায়?"
ক্যাপশনটি প্রকাশের পর মুহূর্তেই ভক্ত-অনুরাগী ও নেটিজেনদের নজর কাড়ে। পোস্টের মন্তব্যের ঘরে শুরু হয় নানা ধরনের আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, কয়েকদিন আগে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা সেই তরুণকেই কি ইঙ্গিত করেছেন কেয়া পায়েল? আবার কেউ কেউ মনে করছেন, এটি হয়তো তার ব্যক্তিগত জীবনের অন্য কোনো স্মৃতির বহিঃপ্রকাশ।
তবে এসব আলোচনা-জল্পনার কোনো বিষয়ে এখনো মুখ খোলেননি কেয়া পায়েল। ভাইরাল ভিডিও কিংবা সাম্প্রতিক পোস্ট—দুই বিষয়েই অভিনেত্রী নীরব রয়েছেন। ফলে তার রহস্যময় ক্যাপশনকে ঘিরে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।
উল্লেখ্য, সম্প্রতি একাধিক নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন কেয়া পায়েল। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। তার প্রতিটি পোস্টই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। তাই এবারও একটি ছোট্ট ক্যাপশন ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা।
