শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীর পাংশায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৯:০০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় এক গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. ইকবাল হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার নাছনা মুরাদপুর গ্রাম থেকে অভিযুক্ত ইকবালকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মো. বুলবুল মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ ও অভিযুক্ত একই গ্রামের পাশাপাশি বসবাস করেন। দীর্ঘদিন ধরে অভিযুক্ত যুবক ইকবাল ওই গৃহবধূর প্রতি কুদৃষ্টি দিয়ে বিভিন্ন ধরনের অশালীন অঙ্গভঙ্গি করতেন।

এরই এক পর্যায়ে এক সপ্তাহ আগে বাড়ির সকলে কাজে চলে যাবার সুযোগে সকাল আনুমানিক ১১টার দিকে ওই গৃহবধুকে একা পেয়ে ঘরে ঢুকে দরজা আটকে দিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করেন ইকবাল। এই ঘটনার প্রায় এক সপ্তাহ পরে গত ১ জুন সকাল ১০টার দিকে বাড়ি ফাঁকা থাকার সুবাদে গৃহবধুর ঘরে প্রবেশ করে তিন বছরের ছেলেকে জিম্মি করে ভয় দেখিয়ে পুনরায় ধর্ষণ করেন সে।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-৫, তারিখ ০৩-০৭-২০২৬; জি.আর. নং-১৩৫/২৬।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, মামলার প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Australia VS Egypt
Scheduled
04 Jul, 12:00 AM
VS
World Cup