শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত একটি অগণতান্ত্রিক দল: মির্জা ফখরুল 

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৭ পিএম আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৯:০০ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আনন্দোলন করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে সরিয়েছি। কিন্তু আমাদের সামনে আরেকটা শক্তি এসে দাঁড়িয়েছে যে শক্তিটা একটি ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল যারা ১৯৭১ সালের স্বাধীনতাকেই বিশ্বাস করেনি।

তিনি বলেন, এটাই বাস্তবতা যা অস্বীকার করার কোন সুযোগ নেই। কিন্তু সেই দলটি আজকে এমনভাবে মানুষকে ভুল বুঝিয়ে ভোট ব্যাংকে হাত দিয়েছে। তাই এই জায়গা গুলোতে কাজ করার দায়িত্ব কিন্তু আপনাদের, বিএনপির জারা মাঠ পর্যায়ে কাজ করছেন তাদের।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলাম কোনো গণতান্ত্রিক দল নয়। এরা হচ্ছে রেজিমেন্টাল পলিটিকাল পার্টি। তাদের একটা নির্দিষ্ট লক্ষ আছে, তারা সেই লক্ষে পৌঁছাতে চায়। অর্থাৎ তারা এখানে শরিয়া ভিত্তিক একটি ইসলামীক রাষ্ট্র তৈরি করতে চায়। যেটা এখানে আমাদের দেশের মানুষের সঙ্গে যায় না। আমাদের বাংলাদেশের মানুষ একটি উদারপন্থী রাজনীতি করতে চায়। ধর্মে তারা বিশ্বাস করে, তারা ধর্ম ভিরু, ধর্মান্ধ কেউ নয়। এখানে যেমন মুসলমান আছে, তেমনি হিন্দু আছে, বোদ্ধ আছে খ্রিস্টান আছে সবাইমিলে এখানে এক সাথে কাজ করতে চায়। আজকে বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সেই বিভ্রান্ত যাতে কেউ না করতে পারে এজন্য আমাদের ডেসবোর্ড পর্যায়ে নেতাকর্মীদের কাজ করতে হবে।

এসময় মির্জা ফখরুল জুলাই সনদ নিয়ে বলেন, জামায়াত খুব জোরেশোরে কথা বলছে আন্দোলন করার চেষ্টা করছে। জুলাই সনদ নাকি আমরা মানি না। আমরা নাকি গণভোটের রায় নাকি মানি না। আমি বলতে চাই জুলাই সনদে যে কতা গুলো স্পষ্ট করে লেখা আছে যে কোন রাজনৈতিক দল এটা মেনেছে কে মানে নাই। এবং যে দল ক্ষমতায় থাকে এবং তাদের ইস্তেহার অনুযায়ী তারা তা পালন করবে এগুলো সব সেখানে বলা আছে। বিএনপি যা বলেছে জনগণের সামনে সেটাকেই আমরা পূরণ করতে চাই। সেই জায়গায় আমরা প্রতিটি কথায় জুলাই সনদ মেনে চলছি। তাই আমরা জুলাই সনদ অনুযায়ী সব কাজ করবো।

তিনি আজ শুক্রবার (৩ জুলাই) ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে এক বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশ্য এসব কথা বলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Australia VS Egypt
Scheduled
04 Jul, 12:00 AM
VS
World Cup