শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় হাজার শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নতুন প্রজন্মকে দেশপ্রেম, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণের চেতনায় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেছেন, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব নতুন প্রজন্মকেই নিতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে, খেলাধুলায় দক্ষতা অর্জন করে এবং বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে একটি সমৃদ্ধ, সবুজ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শুক্রবার (০৩ জুলাই ২০২৬) বিকেল ৫টায় বগুড়ার মোকামতলা উপজেলার স্বর্নগ্রাম ইউপির দাড়িদহ উচ্চ বিদ্যালয় মাঠে ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউনিয়নের ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ছয় হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও সিদ্ধান্ত—'একজন ছাত্র, একটি গাছ'। এই মহৎ উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবেই আমাদের এ আয়োজন। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ রোপণ করবে, পরিচর্যা করবে এবং পরিবেশ রক্ষার দূত হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন প্রতিমন্ত্রী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Australia VS Egypt
Scheduled
04 Jul, 12:00 AM
VS
World Cup