বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ব্যবসায়ীর দুই গাড়িতে আগুন, ১৮ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৯:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে দুটি গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে ১৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ একটি ঘটনা ঘটে।

বুধবার (১ জুলাই) দুপুরে নাঙ্গলকোট থানায় মামলাটি করেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী মোজাম্মেল হক চৌধুরী হিমেল।

মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে একদল লোক বাড়ির ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে উঠানে থাকা একটি আলবেন্জা মাইক্রোবাস ও একটি লেক্সাস হ্যারিয়ার জিপে আগুন দেয়। এতে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে যায় এবং জিপটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে মোজাম্মেল হক চৌধুরী হিমেল বলেন, তিনি ও তাঁর ছেলে একটি গাড়ি রক্ষা করতে পারলেও অন্যটি সম্পূর্ণ পুড়ে যায়। তাঁর দাবি, দীর্ঘদিন বাড়িতে না থাকায় তাঁদের কিছু জমি বেদখল হয়ে যায়। সম্প্রতি বাড়িতে এসে পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধার করে স্থানীয় মানুষের চলাচলের জন্য একটি রাস্তা তৈরি করে দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েই প্রতিপক্ষ তাঁর গাড়িতে আগুন দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এতে প্রায় ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তাঁর দাবি।

এ ঘটনায় মামলার ১ নম্বর আসামি শাহাদাত হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
England VS Congo DR
83'
1 - 1
75' Harry Kane
7' Brian Cipenga
World Cup