বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৫:১১ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় জহির রায়হান (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এএইচএম শফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩ মার্চ রাতে কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণের অভিযোগ ওঠে জহির রায়হানের বিরুদ্ধে। এঘটনায় ওই ছাত্রীর বাবা কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, ২০১৮ সালে গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে আসামি জহির রায়হান বর্তমানে পলাতক রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Congo DR
Scheduled
01 Jul, 10:00 PM
VS
World Cup