সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এনপিবি নিউজে সংবাদ প্রকাশের পর ভাঙ্গা হচ্ছে জিজেইউএসের সেই রেস্টুরেন্ট

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জাতীয় গণমাধ্যম এনপিবি নিউজে সংবাদ প্রকাশের পর অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে ভেঙে ফেলা হচ্ছে জিজেইউএসের সেই বিতর্কিত ও অবৈধ স্থাপনা।

সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের নজরে আসে, যার প্রেক্ষিতে উচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ভোলা শহরস্থ যুগিরঘোল এলাকায় জেলা ২৫০ শয্যা হাসপাতালের পার্শ্ববর্তী একটি গুরুত্বপূর্ণ খাল অবৈধভাবে দখল করে রেখেছিল জিজেইউএস।

সেখানে তারা 'জিজেইউএস ল্যান্ডিং স্টেশন এন্ড রেস্টুরেন্ট' নামে একটি বাণিজ্যিক রেস্টুরেন্ট নির্মাণ করে দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছিল। খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ করে গড়ে তোলা এই অবৈধ স্থাপনার কারণে স্থানীয় জনগণের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

বিষয়টি নিয়ে জাতীয় গণমাধ্যম এনপিবি-তে বিস্তারিত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা হলে স্থানীয় প্রশাসনের টনক নড়ে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অবশেষে প্রশাসনের কঠোর নির্দেশ ও হস্তক্ষেপে পরিস্থিতি বেগতিক দেখে অবৈধ দখলদার জিজেইউএস কর্তৃপক্ষ নিজেদের দায়িত্বে উক্ত অবৈধ রেস্টুরেন্ট ও স্থাপনা উচ্ছেদ করতে বাধ্য হয়। আজ সকাল থেকেই জিজেইউএস কর্তৃপক্ষের তত্ত্বাবধানে স্থাপনাটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে।

খালের জায়গা দখলমুক্ত হওয়ায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। এলাকার সচেতন মহল এবং সাধারণ মানুষ এনপিবি-কে ধন্যবাদ জানিয়ে বলেন, "এনপিবিতে খালের এই অবৈধ দখলের খবরটি জোরালোভাবে তুলে ধরায় আজ এই সাফল্য এসেছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে এবং দখলদারেরা নিজেদের অবৈধ স্থাপনা সরিয়ে নিচ্ছে।"

সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা জানান, খালের জায়গা বা সরকারি কোনো সম্পত্তি অবৈধভাবে দখল করে রাখার সুযোগ কারো নেই। প্রশাসনের কঠোর নজরদারির কারণেই জিজেইউএস কর্তৃপক্ষ নিজ দায়িত্বে এটি অপসারণ করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Japan
Scheduled
29 Jun, 11:00 PM
VS
World Cup