সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে ১৩ হাজারাধিক শিশুকে ক্যাপসুল খাওয়ানো হয়েছে

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৭:৩১ পিএম
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে নাইক্ষ্যংছড়িতে ১৩ হাজারাধিক শিশুকে ক্যাপসুল খাওয়ানো হয়েছে
expand
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে নাইক্ষ্যংছড়িতে ১৩ হাজারাধিক শিশুকে ক্যাপসুল খাওয়ানো হয়েছে

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১৩ হাজার ৩৬৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস শাকুর রানা।

তিনি জানান, সারা দেশের মতো নাইক্ষ্যংছড়িতেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস শাকুর রানা এবং এনজিও সংস্থা তহ্জিংডং-এর ফিল্ড কো-অর্ডিনেটর রুবিনা আক্তা।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নের ১২০টি স্থায়ী ও দুটি ভ্রাম্যমাণ কেন্দ্রসহ মোট ১২২টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে মোট ১৩ হাজার ৩৬৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৬৮৯ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১১ হাজার ৬৭৪ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, টানা বৃষ্টির কারণে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় কিছুটা কার্যক্রম ব্যাহত হলেও অধিকাংশ কেন্দ্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। কোথাও কোথাও অভিভাবকদের কিছুটা ভিড় থাকলেও তা ভোগান্তির পর্যায়ে পৌঁছেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Japan
Scheduled
29 Jun, 11:00 PM
VS
World Cup