সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

'ক্লিক বেইট' শিরোনাম নয়, দায়িত্বশীল কনটেন্ট তৈরির আহ্বান গাজীপুরের ডিসি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৬:৫০ পিএম
গাজীপুরের ডিসি
expand
গাজীপুরের ডিসি

সামাজিক যোগাযোগমাধ্যমে 'ক্লিক বেইট' বা বিভ্রান্তিকর শিরোনাম ব্যবহার না করে সত্য, নির্ভুল ও জনকল্যাণমূলক কনটেন্ট তৈরির আহ্বান জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

সোমবার গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন তরুণ ও উদীয়মান কনটেন্ট নির্মাতাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, "মানুষ তার কর্মের মাধ্যমেই সমাজে পরিচিতি লাভ করে।" তিনি কনটেন্ট নির্মাতাদের সামাজিক দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পাশাপাশি তথ্য যাচাই (ফ্যাক্ট চেকিং) করে কনটেন্ট প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন। ভিউ বাড়ানোর জন্য বিভ্রান্তিকর শিরোনাম ব্যবহার থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।

সভায় তিনি কনটেন্টের উপস্থাপনা বা 'ফর্মিং অ্যান্ড ফ্রেমিং'-এর গুরুত্ব তুলে ধরে বলেন, সৃজনশীল ও ইতিবাচক কনটেন্টের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি করা সম্ভব। একই সঙ্গে কনটেন্ট ক্রিয়েশনকে একটি সম্মানজনক ও সম্ভাবনাময় পেশা হিসেবে গড়ে তোলার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্যে জেলা প্রশাসক বিশ্বখ্যাত কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন এবং বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-এর পরিকল্পনাকারী ও উপস্থাপক হানিফ সংকেতের উদাহরণ তুলে ধরে বলেন, বিনোদনের মাধ্যমেও সমাজে শক্তিশালী ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া যায়। এ জন্য সৃজনশীলতা, মেধা এবং ভিডিও-অডিওর সঠিক সমন্বয় জরুরি।

তিনি আরও জানান, গাজীপুরের কনটেন্ট নির্মাতাদের দক্ষতা বাড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিগগিরই একটি দিনব্যাপী বিশেষ কর্মশালার আয়োজন করা হবে।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের চিন্তা-চেতনা ও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই গুজব ও বিভ্রান্তি ছড়ানোর পরিবর্তে সত্য, ইতিবাচক ও জনস্বার্থসংশ্লিষ্ট কনটেন্ট তৈরির মাধ্যমে সমাজ উন্নয়নে কনটেন্ট নির্মাতাদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Japan
Scheduled
29 Jun, 11:00 PM
VS
World Cup