রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর ঘরে ইমামকে আটকের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০২:২২ পিএম
রায়গঞ্জে এক নারীর ঘর থেকে একটি মসজিদের ইমামকে আপত্তিকর অবস্থায় আটক
expand
রায়গঞ্জে এক নারীর ঘর থেকে একটি মসজিদের ইমামকে আপত্তিকর অবস্থায় আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক নারীর ঘর থেকে একটি মসজিদের ইমামকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৭ জুন) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের (টাঙ্গাইলপাড়া) ইমাম মো. সেলিমকে মৃত আল আমিনের স্ত্রী মোছা. শানু বেগমের ঘরে দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী সেখানে গিয়ে তাকে আটক করেন বলে অভিযোগ ওঠে।

এলাকাবাসী ও মসজিদের কয়েকজন মুসল্লির দাবি, মো. সেলিম প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এমন ঘটনায় তারা বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন।

স্থানীয়দের ভাষ্য, শানু বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকেই ইমাম সেলিমের সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে এলাকায় বিভিন্ন আলোচনা চলছিল।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইমাম মো. সেলিম বলেন, গত প্রায় দেড় মাস ধরে আমাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ ছিল। পরে শনিবার রাতে আমি তার বাসায় যাই। তখন স্থানীয় লোকজন এসে আমাকে আটক করেন।

অন্যদিকে শানু বেগম বলেন, আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। আমি তাঁকে বিয়ে করতে চাই।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত নই। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি এবং পুলিশও কাউকে আটক করেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
South Africa VS Canada
Scheduled
29 Jun, 01:00 AM
VS
World Cup