

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা ও ভোগান্তি দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটের আপ লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস দুপুর সোয়া ১২টার দিকে রাজাপুর স্টেশনে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ট্রেনটি আপ লাইনের ওপর আটকে পড়ে। খবর পেয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কারিগরি দল সমস্যার সমাধানে কাজ শুরু করে।
রাজাপুর স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ লুৎফুর রহমান মোল্লা বলেন, ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত মেরামত কিংবা বিকল্প ইঞ্জিনের ব্যবস্থা করে ট্রেনটিকে গন্তব্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে ট্রেনটি আটকে পড়ায় পরবর্তী ট্রেন চলাচল নিয়েও শঙ্কা তৈরি হয়। কুমিল্লা জিআরপি ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। লুপ লাইন ব্যবহার করে অন্যান্য ট্রেন চলাচল সচল রাখার চেষ্টা করা হচ্ছে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, লাকসাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনের চলাচলে বিলম্ব হতে পারে। তবে দ্রুত আপ লাইন সচল করার চেষ্টা চলছে।
হঠাৎ এমন যান্ত্রিক ত্রুটিতে ট্রেনের যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে পড়লেও রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করা হবে।