বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে পুলিশে দিল জনতা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৬:৪২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে মাথা ন্যাড়া করার পর পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

অভিযুক্ত সুমন মিয়া উপজেলার ভাদিকারা গ্রামের জিতু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন দিন আগে কৌশলে টাকার প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে নির্যাতনের অভিযোগ ওঠে সুমন মিয়ার বিরুদ্ধে। ঘটনার পর সামাজিক লজ্জা ও ভয়ের কারণে ভুক্তভোগী বিষয়টি গোপন রাখে বলে জানা গেছে।

বুধবার ২৪ জুন সকালে কিশোরী তার পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত সুমন মিয়াকে আটক করে মারধর ও মাথা ন্যাড়া করার পর লাখাই থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং তদন্ত ও আইনগত প্রক্রিয়ার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Bosnia-Herz VS Qatar
Scheduled
25 Jun, 01:00 AM
VS
World Cup