বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভূঞাপুরে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেপ্তার

ভূঞাপুর-গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৬:৪১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে ১২ বছর বয়সী ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মোফাজ্জল হোসেন ওরফে মফিজুল (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার (২৪ জুন) সকালে মেয়েটির বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামিকে গ্রেপ্তার করেন। এর আগে রবিবার (২১ জুন) বিকালে উপজেলার ভরুয়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মফিজুল ওই গ্রামের হাসান আলীর ছেলে।

জানা যায়, উপজেলার ভরুয়া গ্রামের মফিজুল ইসলাম রবিবার বিকালে মেয়েটির মুখ চেপে ধরে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এসময় মেয়েটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মফিজুল পালিয়ে যায়। পুলিশি তৎপরতায় প্রভাবশালী মহল ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। বুধবার সকালে মেয়ের বাবা বাদি হয়ে মফিজুলের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার।

এবিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এ ঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে মামলা দায়ের করলে অভিযুক্ত মফিজুলকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Bosnia-Herz VS Qatar
Scheduled
25 Jun, 01:00 AM
VS
World Cup