বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে স্বামী-স্ত্রী ও শ্যালককে কুপিয়ে জখম, আটক ১

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৫:০৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রী ও শ্যালকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করে আদালতে পাঠিয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সদর উপজেলার জাগীর ইউনিয়নের চরমত্ত গাবতলী এলাকার একটি বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, চরমত্ত গাবতলী এলাকার চাঁন মালা (৪৮), তার স্বামী মো. আক্তার হোসেন (৫৭) এবং চাঁন মালার ভাই মো. লিটন (৪০)। আহতদের মধ্যে লিটনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পরিবার।

আহত চাঁন মালা বলেন, জমি নিয়ে তাদের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে এবং বিষয়টি আইনিভাবে চলমান। এর মধ্যেই অভিযুক্তরা হঠাৎ করে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, আমাকে ও আমার স্বামীকে মাথায় বটি দিয়ে কুপিয়েছে। আমার স্বামীর আঙুলেও কোপ দেওয়া হয়েছে। আমার ভাই লিটনের মাথায় কুপিয়ে গুরুতর জখম করেছে। পরে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয়। হত্যার উদ্দেশ্যেই আমাদের ওপর এ হামলা চালানো হয়েছে। বর্তমানে তারা মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্বাধীন অবস্থায় রয়েছেন এবং তার ভাইকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানান।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মানিকগঞ্জ সদর থানায় ১৪ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে অভিযুক্ত করা হয়েছে চরমত্ত গাবতলী এলাকার রাজু আহম্মেদ (৩৫), চান্দু (৫৫), শাহিন (৩৫), হালিম (৪০), নিরব (১৮), নাহিদ (২৫), রানা (১৮), বেদেনা (৫৫), বায়লা (৪৮), রংমালা (৫০), সাবিনা (২৬), রিয়া (২৫), পূর্ণিমা (২৭) ও জহুরা (৬০)-কে।

অভিযোগে বলা হয়, জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা দা-বটি, লোহার রড ও বাটামসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা তিনজনের মাথা লক্ষ্য করে আঘাত করে হত্যার চেষ্টা করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলার সময় চাঁন মালার গলায় থাকা প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

পরে তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগে বলা হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Bosnia-Herz VS Qatar
Scheduled
25 Jun, 01:00 AM
VS
World Cup