মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীবাড়ীতে মাদ্রাসাছাত্রকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যাচেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৬:১০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের চেষ্টা এবং পরে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামি লোকমান হোসেনকে (৩০) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে তাঁকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে সোমবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লোকমান হোসেন ভোলা জেলার শশীভূষণ থানার চর শশীভূষণ এলাকার ইসলাম আলীর ছেলে। তিনি টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং ক্লাব মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ জুন সকাল ১১টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার এক মাদ্রাসাছাত্রকে সোনারং এলাকার একটি নির্জন অনাবাদি জমিতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন লোকমান। অভিযোগ রয়েছে, এতে ব্যর্থ হয়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে ছাত্রটির গলায় আঘাত করে হত্যার চেষ্টা করেন। এ সময় ছাত্রটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার দিন রাত ১০টা ১০ মিনিটে টঙ্গীবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। মামলায় লোকমান হোসেনকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারায় আসামি করা হয়।

ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁকে গ্রেপ্তারের লক্ষ্যে টঙ্গীবাড়ী থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে র‍্যাব-৭, চট্টগ্রামের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup