বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে তিন শতাধিক শ্রমিক অসুস্থ 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১২:৫০ পিএম
expand
গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে তিন শতাধিক শ্রমিক অসুস্থ 

গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানার সরবরাহকৃত পানি পান করে তিন শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ‘ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড’ কারখানায় এই ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে যথারীতি কারখানায় প্রবেশ করে কাজে যোগ দেন শ্রমিকেরা। কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেই তারা কারখানার সরবরাহকৃত পানি পান করেন। এর কিছুক্ষণ পর প্রথমে কারখানার চতুর্থ তলার কয়েকজন শ্রমিকের মধ্যে মাথা ঘোরানো, বমি ও শারীরিক অস্বাভাবিকতা দেখা দেয়। পর্যায়ক্রমে অন্যান্য তলার শ্রমিকেরা ও ফ্লোরে মাথা ঘুরে পড়ে যেতে থাকেন এবং অনেকে অচেতন হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে সিংহভাগই নারী শ্রমিক বলে জানা গেছে।

কারখানার কয়েকজন শ্রমিক জানান, প্রতিদিনের মতো আজও তারা কারখানার নির্ধারিত সাপ্লাইয়ের পানি পান করেছিলেন। কিন্তু পানি পানের পরপরই সবার মধ্যে তীব্র অস্বস্তি ও অস্বাভাবিকতা শুরু হয়। এক পর্যায়ে তাদের সহকর্মীরা অসুস্থ হয়ে ফ্লোরে পড়ে গেলে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে অনেক শ্রমিককে কারখানার ভেতরেও প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিক থেকে অসুস্থ অবস্থায় একের পর এক শ্রমিককে হাসপাতালে আনা শুরু হয়। রোগীর সংখ্যা এতই বেশি যে হাসপাতালে স্থান সংকুলান হচ্ছে না। আমরা সাধ্যমতো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup