সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে অস্বাস্থ্যকর পরিবেশ ও পঁচা খাবার,ভোক্তা অধিকারের জরিমানা

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৫:০০ পিএম আপডেট : ১৫ জুন ২০২৬, ০৫:০৮ পিএম
ভোক্তা অধিকারের জরিমানা
expand
ভোক্তা অধিকারের জরিমানা

যশোর শহরের মুজিব সড়কের স্বনামধন্য ফাস্টফুড প্রতিষ্ঠান ক্যাফে ঝটপটে অস্বাস্থ্যকর পরিবেশ, ফ্রিজে বাসি ও পঁচা খাবার সংরক্ষণ এবং কিচেনে তেলাপোকার উপদ্রবের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৫ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খান-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানের রান্নাঘরের পরিবেশ স্বাস্থ্যসম্মত নয়, ফ্রিজে বাসি ও পঁচা খাবার সংরক্ষণ করা হয়েছে এবং কিচেনে তেলাপোকার বাসা রয়েছে। এসব অনিয়মের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

একই দিনে মনিরামপুর উপজেলায় পৃথক অভিযানে আরও তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। আজমীর বেকারিকে মেয়াদোত্তীর্ণ ব্লেড ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ৪৩ ধারায় ২০ হাজার টাকা, রাফি-সিয়াম বেকারিকে ৩৭ ধারায় ১০ হাজার টাকা এবং বনফুলকে ৩৭ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সব মিলিয়ে যশোর শহর ও মনিরামপুরে চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি ক্যাবের সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খান বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Cape Verde
Scheduled
15 Jun, 10:00 PM
VS
World Cup