বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৮:৩৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাঙামাটিতে এক ব্রাজিলের সমর্থক সাত লিটার দুধ দিয়ে গোসল করার মাধ্যমে নিজেকে আর্জেন্টিনার সমর্থক হিসেবে ঘোষণা করেছেন।

বুধবার (১০ জুন) বিকালে শহরের কাঁঠালতলী এলাকায় এই ঘটনা ঘটে।

যোগ দেওয়া রাকিব হোসেন তামিম জানান, আমি স্বেচ্ছোয় আর্জেন্টিনা সমর্থক হিসাবে ঘোষণা করেছি। কারণ আগে আমি না বুঝে কাপ ও স্টার দেখে ব্রাজিলকে সমর্থন করতাম। যার কারণে অনেক ট্রলের শিকার হতে হয়েছে। এখন বুঝতে পারছি, ফুটবলে ব্রাজিল নয় আর্জেন্টিনাই সেরা দল।

আর্জেন্টিনা সমর্থক ইমরান হোসেন অপু বলেন, আমাদের ছোট ভাই তামিন গত কয়েক দিন ধরে আর্জেন্টিনা দলে যোগ দিতে চাচ্ছিল। আজ আমারা তাকে ৭ লিটার গরুর দুধ দিয়ে গোসল করিয়ে দলে অন্তর্ভুক্ত করে নিল

৭ লিটারই কেন? এমন প্রশ্নে তিনি বলেন, বেচারা যেদিন থেকে ব্রাজিল সমর্থন করা শুরু করেছিল, সেদিন থেকেই সেভেন আপ, সেভেন আপ শুনতে হতো। আজ থেকে তার জীবন থেকে চীরতরে সেভেন আপ শব্দটি মুছে ফেলতেই ৭ লিটার দুধ দিয়ে গোসল করালাম।

আর্জেন্টিনার আরেক সমর্থক পাভেল সরদার বলেন, ব্রাজিল সমর্থকদের আমি আহ্বান জানাচ্ছি, এখনও সময় আছে বিশ্বকাপ জিততে চাইল আমাদের দলে যোগ দিন। আমরা আপনাদের এভাবেই বরণ করে নেব।

তিনি আরও বলেন, আমাদের দল এবারও দারুণ ছন্দে আছে। এবারই আমাদের ফোরস্টার পূরণ হবে। তাই হতাশ হবার আগে আমাদের দলে আসেন। সবাই মিলে কাপ জিতে অনেক মজা করব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন