বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৯:৫২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নড়াইল সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবু বক্কার (৫) এবং ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে মর্মান্তিক ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু।

নিহত দুই শিশু আবু বক্কার ও ওমর ফারুক নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামের মো. মাজেদুল শেখের ছেলে। পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, দুই শিশু পুত্র নিয়ে ঘরে সুয়ে ছিলেন শিশু দুইটির মা। এর একপর্যায়ে তিনি ঘুমিয়ে পড়েন। এই ফাঁকে শিশু দুইটি ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। পরে ঘুম থেকে উঠে সন্তানদের দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোজাখুজি করেন তিনি। পরে স্থানীয়রা পুকুরের পানিতে ছোট ছেলে ওমর ফারুকে ভাসতে দেখেন। এসময় পুকুরে নেমে খোজাখুজি করে আবু বক্কারকেও উদ্ধার করা হয়। পরে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই ভাইকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন