সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি আব্দুল আল মামুন

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৩:২৩ এএম
expand
ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি আব্দুল আল মামুন

ফরিদপুরের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হয়েছেন মো. আব্দুল আল মামুন শাহ। তিনি জেলার সদরপুর থানার ওসি। মঙ্গলবার (৯ জুন) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন ফরিদপুর পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং সামগ্রিক কর্মতৎপরতা মূল্যায়নে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে। তার এ সাফল্যে সহকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

মাসিক সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, এই স্বীকৃতি আমার থানার প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম ও আন্তরিকতার ফল। সবসময় সঠিকভাবে দায়িত্ব পালনে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে আগামীতে কাজ করে জনগণের আস্থা অর্জনে সচেষ্ট থাকার চেষ্টা চালিয়ে যেতে পারি এজন্য সবার সহযোগিতা কামনা করছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Cape Verde
Scheduled
15 Jun, 10:00 PM
VS
World Cup