সোমবার
০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৪:১৫ পিএম
expand
টাঙ্গাইলে কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে কবরস্থানের জায়গা দখলের অভিযোগ উঠেছে সচিবালয়ের এক কর্মচারী আলমগীর হোসেনের বিরুদ্ধে। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী।

সোমবার দাইন্যা চৌধুরী পূর্বপাড়া মাদ্রাসা কবরস্থান কমিটির উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ ওয়াহেদ মাসুদ, কবরস্থান কমিটির সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক আজিজুল, জাহিদ, মাওলানা মো. জোবায়ের হোসেনসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

বক্তারা বলেন, কবরস্থানের জায়গা দখলের অভিযোগে অভিযুক্ত সচিবালয়ের কর্মচারী আলমগীর হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন তারা। একই সঙ্গে কবরস্থানের জায়গায় যাতে কেউ কোনো স্থাপনা নির্মাণ করতে না পারে, সে বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন