

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গাজী বোরহান উদ্দিন (৪৮)-কে সাত মাস পর আবারও গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার অরুয়াইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বোরহান অরুয়াইল ইউনিয়ন শাখা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের আহ্বায়ক এবং উপজেলার ধামাউড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত বছরের ৪ নভেম্বর বোরহানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশের ওপর তার সমর্থকরা হামলা চালায় বলে জানায় পুলিশ। পরে বোরহানকে হাতকড়াসহ তারা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সাদাপোশাকধারী পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে অরুয়াইল পুলিশ ফাঁড়ির পেছনের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া জানান, বোরহান উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে বিশেষ সতর্কতার সঙ্গে থানায় আনা হয়েছে।
