

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাবার পোলট্রি খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইবা আক্তার (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুন) সকালে উপজেলার দিয়াগাঁও গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তাইবা আক্তার গ্রামের রুবেল মিয়ার মেয়ে এবং স্থানীয় এজেডিটি মডেল একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে বাবার পোলট্রি খামারে যায় তাইবা।
এ সময় অসাবধানতাবশত ঝুলে থাকা একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে সে গুরুতর আহত হয়।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয়রা।