রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুশইনের চেষ্টা ব্যর্থ, ৬ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ 

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১২:১৬ পিএম
পুশইনের শিকার ৬ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ
expand
পুশইনের শিকার ৬ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে পুশইন চেষ্টারিশিকার ৬ বাংলাদেশিকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। শনিবার (০৬ জুন) দিবাগত রাত ৩টার পর শূণ্যরেখা থেকে বিএসএফ তাদের তুলে নিয়ে যায়।

বিজিবি জানায়, ভারতের নদীয়া জেলার মুরুটিয়া থানার বেড় রামচন্দ্রপুর এলাকা দিয়ে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে শিশু ও নারীকে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। তবে, বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে রাতে বিএসএফ তাদের কাটাতারের ফিরিয়ে নিতে বাধ্য হয়।

এর আগে শনিবার (০৬ জুন) ভোরে উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তের ১৪০/৫ এস আন্তজর্তিক পিলারের কাছে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ করে।

তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বর্তমানে মেহেরপুর জেলার ৮৬ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবি ও সীমান্তবাসি পাহারা দিচ্ছেন। রাতজেগে বিজিবির সাথে লাঠিসোটা নিয়ে পাহারা দিচ্ছেন সীমান্তবাসী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন