বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে মাদক কারবারি আটক

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৯:২০ পিএম
চুনারুঘাটে ১০০ বোতল এসকাফ ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
expand
চুনারুঘাটে ১০০ বোতল এসকাফ ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

হবিগঞ্জের চুনারুঘাট থানার বিশেষ অভিযানে ১০০ বোতল এসকাফ ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

গতরাত (২১ মে) রাত দেড়টার দিকে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই তারেক নাজির ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের নতুনব্রীজ গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী এমআর পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা এক ব্যক্তির কাছ থেকে ১০০ বোতল এসকাফ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর এলাকার মোঃ নাজমুল হোসাইন নাহিদ (২০)। তিনি মোঃ মস্তফার ছেলে।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন