

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভোলার সদর উপজেলায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ দুই জন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার (২১ মে) রাত ২টায় কোস্ট গার্ড বেইস ভোলা এই বিশেষ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম এই তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন— ভোলা সদর থানার বড় চর সামাইয়া গ্রামের ৫নং ওয়ার্ডের মোঃ আব্দুল মালেক মাস্টারের ছেলে মোঃ নূর আলম (৫১) এবং একই গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৫২)।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ভোলা সদর থানাধীন চর সামলাইয়া শিয়ালি বাড়ি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সন্দেহভাজন হিসেবে ওই এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ৬২ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা ও ৪৩ পিস ইয়াবাসহ নূর আলম ও আনোয়ার হোসেনকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি এবং জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে কোস্ট গার্ডের এমন মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।