

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


খুলনায় শিশু রামিসা হত্যা এবং দেশব্যাপী নারী নির্যাতন, খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এসব ঘটনার বিচার ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৫টায় নগরীর শিববাড়ি মোড়ে ধর্ষণ প্রতিরোধ মঞ্চ ও সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারীদের নিরাপদ চলাচল ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়ারও দাবি জানান তারা।
পরে শিববাড়ি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নারী নির্যাতন ও সহিংসতা বন্ধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করেছে পুলিশ।