মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা দাবি করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১০:৪৮ পিএম
বহিষ্কৃত ছাত্রদল নেতা সোহেল রানা।
expand
বহিষ্কৃত ছাত্রদল নেতা সোহেল রানা।

ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতন ও ৭০ হাজার টাকা চাঁদা দাবির মামলার আসামি সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা কে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

সোমবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বরগুনা জেলা শাখার সহ স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত রহমান অভি এবং সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. সোহেলকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন