সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৩:৫২ পিএম
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল
expand
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রায়ান (৭ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (০৩ মে) মধ্যরাতে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রায়ান মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের রাবিব আলীর ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়,গত ১ মে (শুক্রবার) হামের উপসর্গ নিয়ে পরিবার তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাসরিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিয়ে জেলায় হামের উপসর্গে মোট ৯ জন শিশুর মৃত্যু হলো।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মার্চ মাসের মাঝামাঝি সময়ে জেলায় হামের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল,কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১ হাজার ২৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।

এর মধ্যে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৪৭ জন শিশু। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৭ জন শিশু ভর্তি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন