

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ জামালপুরে বাদ মাগরিব তার পৈতৃক পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এরআগে সকাল ৮টায় মরদেহ দেশে এসে পৌঁছায়। সেখান থেকে গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জের লালডোবা এলাকার উদ্দেশে রওনা হয়।
সবকিছু ঠিক থাকলে দুপুর ২টা থেকে ৩টার মধ্যে মরদেহ পৌঁছাবে গ্রামের বাড়িতে।
ইতিমধ্যে লিমনকে শেষবারের মত দেখতে নিহতের স্বজনরা গ্রামের বাড়িতে আসতে শুরু করেছে। এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছেন তারা।
নিহত লিমনের জেঠা মাহবুবুর রহমান বলেন, আমাদের প্রদীপ ছিল লিমন। তাকে উচ্চ শিক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু সে যে লাশ হয়ে আসবে তা মানতে পারছি না। তার মরদেহ ইতিমধ্যে রাস্তায় রয়েছে। বিকেলের মধ্যে গ্রামে আসবে।
আমাদের পরিবারিক কবরস্থানে তার দাফন কার্যক্রম করা হবে। সেখানে আমাদের বাবা মার কবর রয়েছে। বাদ মাগরিব পাশের স্কুলে তার জানাজা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হয়। পরে ২৪ এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করা হয়। উভয়কে হত্যার বিষয়টি নিশ্চিত হিলসবোর কাউন্টি শেরিফ অফিস। এছাড়া জামিলের রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেফতার করা হয়।
মন্তব্য করুন