বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ ৫জন গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০১ পিএম
ইয়াবাসহ ৫জন গ্রেফতার
expand
ইয়াবাসহ ৫জন গ্রেফতার

ঢাকার সাভারে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার চারজন মাদককারবারি ও চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতার আসামিরা হলেন-সাভার মডেল থানার ভরারী এলাকার মোঃ সোহেল (৩০), মামুন আহম্মেদ (৩৭), মোঃ রাজু হোসেন (৩৮) ও কুটিবাড়ী রাজফুলবাড়ীয়া এলাকার মোঃ মিন্টু মিয়া (৩৮)। পৃথক অভিযানে আশুলিয়া থানার আউকপাড়া এলাকার মোঃ হোসেন ভান্ডারি (৫০)।

বৃহস্পতিবার (৩০ এপৃল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম।

তিনি জানান, গত বুধবার রাত সাড়ে ৯টার সময় সাভার থানার রাজফুলবাড়ীয়া কুটিবাড়ী এবং মটুকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একইদিন রাত সাড়ে ৮টার সময় পৃথক আরেকটি অভিযানে আশুলিয়া থানার আউকপাড়া এলাকা থেকে পেশাদার চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন