

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধের লক্ষ্যে স্থানীয় প্রভাবশালীদের ভূমিকা শীর্ষক এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বলা হয়, কেমিক্যাল ড্রামে রাখা খোলা তেলে নানা ক্ষতিকর পদার্থ বিদ্যমান যা মানব দেহের স্বাস্থ্যের জন্য মারাত্নক ঝুঁকি তৈরী করে ও শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে। ড্রামে রাখা তেল কবে উৎপাদন করা হয়েছে, কোথা থেকে আনা এই তেল এমন তথ্যও থাকে না। ফলে তেলটি খাবার উপযোগী কিনা সেটিও বোঝার কোন উপায় নেই। ড্রামে খোলা ভোজ্য তেল বিক্রি সরকার কর্তৃক নিষিদ্ধ। অথচ বাজারে খোলা তেল বিক্রয় হচ্ছে। সুস্থ্য থাকতে হলে জনসচেতনতা গড়ে তোলার বিকল্প নেই।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা আখতার। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ড. মোহাম্মদ শোয়েব, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুশতাক হাসান মুহাঃ ইফতিখার, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
মন্তব্য করুন