

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগে হবিগঞ্জে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে শহরের উমেদনগর এলাকায় পরিচালিত এ অভিযানে তানিম এন্টারপ্রাইজ ও এইচএমএস এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠান দুটি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করছিল। বিষয়টি নিশ্চিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে এই জরিমানা আরোপ করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায়।
মন্তব্য করুন