বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশাচালককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ যাত্রীর বিরুদ্ধে 

ভূঞাপুর-গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুর ব্যাটারিচালিত অটোরিকশাচালককে গলাচেপে ধরে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। নিহত চান মিয়া (৪৫) গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের মাদারজানি পূর্বপাড়া গ্রামে আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) চানমিয়ার অটোরিকশায় গোপালপুর যাওয়ার কথা বলে উঠেন একই গ্রামের কাজম আলীর ছেলে ফরহাদ। চানমিয়া গোপালপুর যেতে রাজি না হওয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে তাদের মধ্যে তর্কের সৃষ্টি হয়। পরে উত্তেজিত ফরহাদ চানমিয়ার গলা টিপে ধরলে ঘটনাস্থলে নিস্তেজ হয়ে পরে যায় তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত চানমিয়ার পরিবার জানায়, অটোরিকশায় না ওঠানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন নির্মম ঘটনা আমরা মেনে নেব ন। আমরা ঘটনার সঠিক তদন্ত ও দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, এঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। পোস্টমর্টেম রিপোর্ট পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন