শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১১:০২ এএম
দুই লক্ষাধিক টাকা মূল্যের মাদক ও চোরাই পণ্য জব্দ
expand
দুই লক্ষাধিক টাকা মূল্যের মাদক ও চোরাই পণ্য জব্দ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক মাদকবিরোধী অভিযানে প্রায় দুই লক্ষাধিক টাকা মূল্যের মাদক ও চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান-মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

এতে ভারতীয় মাদকসহ ১ জন আসামিকে আটক করা হয়। জব্দকৃত মাদক ও পণ্যের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল তেলিয়াপাড়া এলাকার ১৬ নম্বর চা-বাগানে অভিযান চালিয়ে ১১৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপসহ শুভ পাইনকা (১৯) নামে এক যুবককে হাতেনাতে আটক করে।আটককৃত ব্যক্তি মাধবপুর উপজেলার শাহজাহান পুর ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের ননী দাশ পাইনকার ছেলে।

এছাড়া, সিন্দুরখান বিওপি’র টহলদল লালটিলা এলাকায় পৃথক অভিযানে জঙ্গলে লুকানো অবস্থায় ১৩১ কেজি ভারতীয় ফুচকা উদ্ধার করে, যা দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। একই দিনে সাতছড়ি বিওপি’র আরেকটি দল সাতছড়ি এলাকার বাজারটিলা এলাকায় অভিযান চালিয়ে আসামিবিহীন ৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।

বিজিবি আরও জানায়, আটককৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত অন্যান্য পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পাশাপাশি জড়িত চোরাচালান ও মাদক ব্যবসায়ী চক্রকে শনাক্ত ও আটক করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন