মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের কালি শুকানোর আগেই প্রধানমন্ত্রী কথা রেখেছেন : আইনমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫০ পিএম
expand
ভোটের কালি শুকানোর আগেই প্রধানমন্ত্রী কথা রেখেছেন : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের মানুষের ভোটের কালির দাগ মুছে যাওয়ার আগে প্রধানমন্ত্রী তার কথা রেখেছেন। তিনি বলেছিলেন, ক্ষমতায় গেলে ১০ হাজার পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করবেন। আমরা প্রায় ১১ লাখ কৃষকের ১০ হাজার পর্যন্ত যাদের কৃষি ঋণ ছিল। তাদের কৃষি ঋণ মওকুফ করেছি। ফ্যামিলি কার্ডের প্রোজেক্ট চালু করে প্রথম দিনে ৩৮ হাজার ফ্যামিলি কার্ড ইস্যু করেছি। আমরা বলেছিলাম, ইমাম মুয়াজ্জিনের জন্য নির্ধারিত মাসিক ভাতা প্রদান করবো। ইমাম মোয়াজ্জিন, পুরোহিতদের ভাতার জন্য একটি পাইলট প্রজেক্ট চালু করেছি।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম আয়োজিত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ‘কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই’ শীর্ষক অনুষ্ঠিত বিশেষ ‘উন্নয়ন সংলাপে' প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘সবাই স্বপ্নের পাহাড় নিয়ে এসেছেন। সেই স্বপ্ন, চিন্তা ও শ্রম প্রথমে শৈলকূপা ও পরে এ অঞ্চলের জন্য। কারণ সবার আগে ঝিনাইদহ-কুষ্টিয়ার জন্য করতে পারলে বাংলাদেশকেও কিছু দেওয়া যাবে। এক্ষেত্রে এ অঞ্চলের সুবিধার্থে রেললাইন বাস্তবায়ন কাজ শুরু হবে।’

এছাড়া এ অঞ্চলের কৃষি বিপ্লব ঘটাতে বিদ্যুতের চাহিদা, দাম, তেল আমদানির বিকল্পে প্রত্যেক জেলায় পতিত জমির সদ্বব্যবহার করে সৌরবিদ্যুভিত্তিক প্রজেক্ট চালু করা হবে বলেও ঘোষণা দেন মন্ত্রী

বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের সভাপতি এবং সিনিয়র সচিব (পিআরএল) ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Iraq
Scheduled
23 Jun, 03:00 AM
VS
World Cup