

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।
জাতীয় সমাবেশ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়ার পরে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধারা বক্তব্য রাখছেন।
জাতীয় সমাবেশটির সঞ্চালনা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সমাবেশে বক্তব্য দেবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা। ইতিমধ্যে জামায়াত সহ ১১ দলের শীর্ষ নেতারা মঞ্চে উপস্থিত হয়েছেন।
এদিকে গতকাল শুক্রবার গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করেছে ১১ দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস।
মন্তব্য করুন