শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় এজেন্ডা বাস্তবায়নে জকসুকে ব্যবহার করা হচ্ছে, অভিযোগ ৪ নেতার 

জবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পিএম
ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদল-সমর্থিত জকসু প্রতিনিধিরা
expand
ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদল-সমর্থিত জকসু প্রতিনিধিরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-কে দলীয় এজেন্ডা বাস্তবায়নের কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন ছাত্রদল-সমর্থিত জকসু প্রতিনিধিরা।

শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জকসু শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার রক্ষার প্ল্যাটফর্ম হলেও কিছু নেতা এটিকে দলীয় কর্মসূচি বাস্তবায়নের মাধ্যম হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন। এতে নির্বাচিত ছাত্র সংসদের স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে।

তারা আরও বলেন, জকসুর প্রতিনিধিদের দায়িত্ব শিক্ষার্থীদের সমস্যা, অধিকার ও দাবিদাওয়া নিয়ে কাজ করা। কোনো রাজনৈতিক দলের স্বার্থে এই প্ল্যাটফর্ম ব্যবহার করা উচিত নয়।

জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব বলেন, জকসু সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম হলেও নির্বাচনের পর থেকে এটি দলীয় কর্মসূচি বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে। সাম্প্রতিক বিক্ষোভ মিছিলও আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই আয়োজন করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করে বলেন, আমরা নির্বাচিত প্রতিনিধি হওয়া সত্ত্বেও কোনো সিদ্ধান্ত সম্পর্কে জানানো হয় না। একতরফাভাবে গতকালও একটি বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিয়াসাল রাকিব হুঁশিয়ারি দিয়ে জানান, জকসুর ব্যানারে দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা বন্ধ না হলে তারা পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

জকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাকরিম আহমেদ বলেন, জকসু শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী একটি প্ল্যাটফর্ম। এর ব্যানার ব্যবহার করে ব্যক্তিগত বা দলীয় বক্তব্য দেওয়া অনুচিত। শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব জকসুর সঠিক ব্যবহার নিশ্চিত করা।

তিনি আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে জকসুর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন