শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, দেশে ভরি কত?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পিএম আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম
স্বর্ণের বার
expand
স্বর্ণের বার

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থবির থাকায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে আবারও পতন ঘটেছে। তেলের উচ্চমূল্য, মূল্যস্ফীতির আশঙ্কা এবং দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকার আশঙ্কায় স্বর্ণবাজারে চাপ সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শুক্রবার (২৪ এপ্রিল) গ্রিনিচ মান সময় ৪টা ২৬ মিনিট অনুযায়ী, স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৬১ দশমিক ৩৩ ডলারে নেমেছে। টানা চার সপ্তাহ বাড়ার পর চলতি সপ্তাহে এ পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৩ দশমিক ৫ শতাংশ কমেছে।

অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্স ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭৬ দশমিক ৫০ ডলারে।

বাজার বিশ্লেষক কেলভিন ওংয়ের মতে, যতদিন হরমুজ প্রণালির দীর্ঘমেয়াদি বন্ধ থাকার ঝুঁকি থাকবে, ততদিন তেলের দাম উচ্চ পর্যায়ে থাকবে, যা স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করবে।

ওং আরও বলেন, স্বর্ণের দাম বর্তমানে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ঘোরাফেরা করছে, উপরের দিকে প্রায় ৪ হাজার ৯০০ ডলার (৫০ দিনের গড়) এবং নিচের দিকে প্রায় ৪ হাজার ৬৪৫ ডলার (২০ দিনের গড়)।

এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন