শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, যেদিন দেখা যেতে পারে চাঁদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পিএম আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

চলতি বছরের পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে আগাম ধারণা দিয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক শারজাহ বিশ্ববিদ্যালয়ের ‘শারজাহ মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাব’ বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী মে মাসের মাঝামাঝি জিলহজ মাস শুরু হতে পারে।

তাদের পূর্বাভাস অনুযায়ী, ১৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে আরাফাতের দিন পড়তে পারে ২৬ মে এবং ঈদুল আজহা উদযাপিত হতে পারে ২৭ মে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ১৭ মে হবে জিলক্বদ মাসের ২৯তম দিন। ওইদিন সূর্যাস্তের সময় নতুন চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট, যা চাঁদ দেখার জন্য অনুকূল ধরা হয়। সূর্যাস্তের পর প্রায় ৫৭ মিনিট পর্যন্ত চাঁদ দিগন্তে দৃশ্যমান থাকতে পারে বলেও জানানো হয়েছে, ফলে খালি চোখে দেখার সম্ভাবনা বেশি।

সংস্থাটির পরিচালক প্রফেসর আল নাইমি জানান, এসব তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে চূড়ান্তভাবে ঈদের তারিখ নির্ধারণ করা হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই।

এদিকে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে ঈদ উদযাপন হয়। সে হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: গালফ নিউজ

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন