শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে দুই শ্রমিক সংগঠনের বিরোধ, ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫২ এএম
চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের দুই সংগঠনের বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ
expand
চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের দুই সংগঠনের বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের দুই সংগঠনের বিরোধের জেরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ থেকেই চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলে আসছে। তারা উভই পক্ষই নিজেদের সঠিক এবং অপর পক্ষকে ভুল বা ভুয়া দাবি করেছেন।

এ ছাড়া, শ্রমিকদের কল্যাণের নামে উত্তোলনকৃত চাঁদাকে একে-অপরকে চাঁদাবাজ হিসেবেও অবহিত করছেন।

এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে সব বাস চলাচলে ধর্মঘটের ডাক দেয় জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং সংবাদ লেখা পর্যন্ত এই ধর্মঘট চলমান।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর এলাকার শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশন পাম্পের সামনে নিজেদের নেতাকর্মীদের নিয়ে আলোচনায় বসেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। এই সময় পাম্পের সামনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এই ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন এবং বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, কেন্দ্রের নেতাদের দিকনির্দেশনায় প্রয়োজনীয় প্রদক্ষেপ ঠিক করার জন্য আমরা নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলাম।

কিন্ত আলোচনা চলাকালীন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনারের নেতৃত্বে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়।

পরে আমাদের শ্রমিকরা উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ করে এবং প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন। আমরা এর সঠিক তদন্ত ও বিচার দাবি করছি।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি ইকরামুল হোসাইন বলেন, রাতে হরিপুর পেট্রোল পাম্পের সামনে কে বা কারা দুইটি ককটেল বিস্ফোরণ করেন। পাম্পের সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং তদন্ত চলমান রয়েছে আছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন