সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলবাসীর শুভেচ্ছায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় গিয়েছেন তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) ভোরে রাজধানী থেকে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী জুবাইদা রহমান সঙ্গে ছিলেন।

যাত্রাপথে টাঙ্গাইল (সদর-৫) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সড়কের পাশে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তাঁদের উপস্থিতিতে পথজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর এ সফরকে দলীয় ও স্থানীয় নেতাকর্মীরা তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন