বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে জ্বালানি তেল নিয়ে সংঘর্ষ, আহত ২

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫১ এএম
খাগড়াছড়িতে জ্বালানি তেল নিয়ে সংঘর্ষ
expand
খাগড়াছড়িতে জ্বালানি তেল নিয়ে সংঘর্ষ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্র করে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের ২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পানছড়ি বাজারের তবলছি সড়কে অবস্থিত মেসার্স পাপড়ি এন্টারপ্রাইজ তেলের দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পানছড়ির মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম প্রথমে নিজস্ব ট্রাক্টরের জন্য ৩০ লিটার তেল ক্রয় করেন। পরে তারই ভাই মো. সুজন ইসলাম একই দোকানে পুনরায় ৩০ লিটার তেল নিতে গেলে মেসার্স পাপড়ি এন্টারপ্রাইজের কর্মচারী মো. মিজানুর রহমানের সঙ্গে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে সুজন ইসলাম দোকান কর্মচারীকে ধাক্কা দিলে তিনি তেলের ড্রামের ওপর পড়ে গিয়ে মুখে আঘাত পান। এর জেরে দোকান কর্মচারী রফিকুল ও সুজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রফিকুল ইসলামের মাথা ফেটে যায় এবং পাম্পের কর্মচারী মিজানুর রহমান আহত হন। পরে আহতদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদের কাছে ঘটনার বিস্তারিত জানতে চাইলে তিনি জানান, ‘তেল সরবরাহকে কেন্দ্র করে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সংঘর্ষ হয়। এতে দুজন আহত হয়েছেন।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন