বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু 

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৫ এএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

যশোর সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (০৭ এপ্রিল) উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের জগহাটি বাজারে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মারফি (২০) একই গ্রামের মৃত লতিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাওন ও মারফি মোটরসাইকেলযোগে চৌগাছা থেকে দোগাছিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জগহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ১০ চাকার ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়। ঘটনাস্থর থেকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মারফিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সাজিয়ালী পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, ঘটনাস্থলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন