সোমবার
০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, কুষ্টিয়ায় ব্যবসায়ী ও পাম্প কর্মীদের উত্তেজনা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পিএম
কু‌ষ্টিয়ায় ফি‌লিং স্টেশ‌নে তেল নি‌তে বাইকারদের দীর্ঘ লাইনকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও পাম্প কর্মচারীদের মধ্যে উত্তেজনা
expand
কু‌ষ্টিয়ায় ফি‌লিং স্টেশ‌নে তেল নি‌তে বাইকারদের দীর্ঘ লাইনকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও পাম্প কর্মচারীদের মধ্যে উত্তেজনা

কু‌ষ্টিয়ায় ফি‌লিং স্টেশ‌নে তেল নি‌তে বাইকারদের দীর্ঘ লাইনকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও পাম্প কর্মচারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় কু‌ষ্টিয়া শহ‌রের মজমপুর এলাকায় কুষ্টিয়া স্টোরস ফিলিং স্টেশনে এঘটনা ঘ‌টে।

স্থানীয় সূত্রে জানা যায়,তেল নিতে আসা বাইকারদের দীর্ঘ লাইনের কারণে সড়কের একাংশ দখল হয়ে যায়। এতে আশেপাশের দোকানগুলোতে ক্রেতা প্রবেশে বিঘ্ন ঘটে এবং ব্যবসা কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় ব্যবসায়ীরা।

এক পর্যায়ে ব্যবসায়ী ও পাম্পের কর্মচারীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাময়িকভাবে তেল সরবরাহ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ ঘটনাস্থলে গিয়ে পাম্প কর্তৃপক্ষ ও বাইকারদের সঙ্গে কথা বলেন। তার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন