বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিতে প্রবেশে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণে বিল পাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পিএম আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পিএম
জাতীয় সংসদের অধিবেশন ।। ফাইল ছবি
expand
জাতীয় সংসদের অধিবেশন ।। ফাইল ছবি

সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ক্ষেত্রে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করতে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়েছে।

‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থায় সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল–২০২৬’ শিরোনামের প্রস্তাবটি সংসদে তোলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বিলটি উপস্থাপনের পর স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন (বীর বিক্রম) সদস্যদের মতামত জানতে চান। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

এর আগে দুই দিনের বিরতির পর বিকেল সাড়ে ৩টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। কার্যসূচি অনুযায়ী, অধিবেশনে জরুরি জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আনা নোটিশ নিয়ে আলোচনা করেন সংসদ সদস্যরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন